ভর্তি
পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ
বিভাগের যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় কলাভবন
পরীক্ষা কেন্দ্রে প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ মাস্টার্স ১ম ব্যাচের
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাবির এক সংবাদ
বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। কলা
অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিশ্ববিদ্যালয়ের
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, বিভাগের চেয়ারম্যান ও ভর্তি
পরীক্ষা কমিটির সদস্য ড. সুধাংশু শেখর রায়সহ সিনিয়র শিক্ষক ও
কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

No comments:
Post a Comment