Saturday, December 24, 2016

শিশুসহ ২ নারীর ‘আত্মসমর্পণ’

ঢাকার দক্ষিণখানের আশকোনায় অভিযানে দুই শিশুসহ দুই নারী ‘আত্নসমর্পন’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবী আত্নসমর্পনকারীরা নব‌্য জেএমবির অন‌্যতম শীর্ষনেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা ও তার শিশু মেয়ে।
এবং নব‌্য জেএমবির অন‌্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী তৃষ্ণা ও তার শিশু মেয়ে। শনিবার ভোররাতে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অভিযান শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে শিশুদের নিয়ে দুই নারী বেরিয়ে আসেন। এরপর তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের কাছে অস্ত্র-গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ওই বাড়ির তত্ত্বাবধায়ক জানান, কিছুদিন আগে এক ব্যক্তি ব্যবসায়ী পরিচয়ে ওই বাড়ির প্রথম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

No comments:

Post a Comment