Saturday, December 31, 2016

বিচ্ছেদের জন্য মালাইকার দশ কোটি রুপি দাবি

দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও এবার আইনি প্রক্রিয়ায় বিয়ে বিচ্ছেদের পথে এগোচ্ছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান। সম্প্রতি বিচ্ছেদের জন্য বান্দ্রা পারিবারিক আদালতে আবেদন করেছেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়ায় এ বিচ্ছেদের জন্য আরবাজের কাছে ১০ কোটি রুপি চেয়েছেন মালাইকা।
এ পরিমাণ অর্থ দেয়া না হলে মালাইকা মীমাংসায় পৌঁছাতে রাজি নন বলেই জানা গেছে। সাবেক স্ত্রীর এ দাবিতে বেশ হতভম্ব হয়ে পড়েছেন আরবাজ। তবে বিচ্ছেদের জন্য ১০ কোটি রুপি দিতেও রাজি হয়েছেন তিনি। নিজেদের ১৪ বছর বয়সী পুত্র আরহানের ভরণপোষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন আরবাজ। তাই সব ঠিক থাকলে ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ হয়ে যেতে পারে মালাইকা ও আরবাজের।

No comments:

Post a Comment