ভক্তদের
জন্যই সার্থক হয় তারকা জীবন। এবার সেই ভক্তদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে
এগিয়ে এলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা নুসরাত ইমরোজ
তিশা। নতুন বছরে ভক্তদের জন্য তার কাছে আসার নতুন এক অভিনব উপায় করে
দিয়েছেন তিনি। সম্প্রতি ফেসবুকে খোলা ফ্যানপেজে ভক্তদের কাছ থেকে প্রশ্ন
আহ্বান করেছেন তিশা। নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর দেবেন তিশা। এই
প্রশ্নকারীদের মধ্য থেকেই সেরা পাঁচজনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। আর
সেটি হল স্যুভেনির বক্স ও তিশার সঙ্গে ফটোসেশন করার সুযোগ। নতুন বছরের ১৩
জানুয়ারি তিশার উত্তর নিয়ে বানানো ভিডিও শেয়ার দেয়া হবে তার অফিসিয়াল
ফেসবুক পেজে।
ভক্তদের কাছে থাকার এ অভিনব পরিকল্পনা প্রসঙ্গে তিশা বলেন,
‘দর্শক বলেন আর ভক্ত বলেন, তারাই আমাদের মূল চালিকাশক্তি। তাদের ছাড়া আমরা
তো একেবারেই অচল। তারা আছেন বলেই আমরা শোবিজ অঙ্গনে জ্বলজ্বল করতে পারি।
তাই তাদের জন্যই এই নতুন উদ্যোগ। দর্শকদের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ
থেকেই এ আয়োজন হাতে নিয়েছি। এতে করে কিছু দর্শকের স্বপ্ন পূরণ করা সম্ভব
হবে। এ প্রক্রিয়ায় আমি যেহেতু টিভি ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করছি,
তাতে করে ভক্তদের খুব কাছাকাছি থাকারও সুযোগ হবে।’

No comments:
Post a Comment