Thursday, December 29, 2016

প্রাথমিক সমাপনীতে ৯২.৮৯% পাস

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। এরপর দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন।
ফলাফলে দেখা গেছে, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৩৪ হাজার ১১৮ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭৩ জন। গত ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।

No comments:

Post a Comment