জুনিয়র
স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি)
পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জেএসসি ও জেডিসিতে এবার পাসের হার ৯২
দশমিক ৩৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ শিক্ষার্থী। দুপুরে
সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমকি
ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন।
এবার জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ শিক্ষার্থী অংশ নেয়। আর জেডিসিতে ৩ লাখ
৭৪ হাজার ৪৭২ পরীক্ষার্থী ছিল। গত ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জেএসসি ও
জেডিসির পরীক্ষা নেয়া হয়।

No comments:
Post a Comment