ভারতের পাঞ্জাবে বিয়ের আসরে
আনন্দ-উদযাপনের সময় ছোড়া গুলিতে ২৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। শনিবার
সন্ধ্যায় পাঞ্জাবের বাথিন্দার এক বিয়ের আসরে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম
কুলবিন্দার কাউর। তিনি দুই মাসের গর্ভবতী ছিলেন। খবর এনডিটিভির। এদিকে
কুলবিন্দারের স্বামী হারজিন্দার সিং এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
তিনি অভিযোগ করেন, বরের বন্ধু বিল্লার নাচের প্রস্তাবে রাজি না হওয়ায় সে
কুলবিন্দারকে গুলি করে। এ সময় বিল্লা
‘মাতাল’ ছিলেন। নিহত নারী চারজনের একটি নাচের দলের সদস্য ছিলেন। বাথিন্দা
থেকে মাউর মান্দি টাউনের ওই বিয়ের আসরে নাচ পরিবেশনের জন্য গিয়েছিলেন তারা।
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত বিল্লা পালিয়ে যান। তাকে ধরতে অভিযান শুরু
করেছে পুলিশ। ঘটনাটির এক ভিডিওতে দেখা যায়, খুব কাছ থেকে কুলবিন্দারকে গুলি
করা হচ্ছে এবং তিনি মঞ্চের ওপর পড়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
পড়া এ ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।

No comments:
Post a Comment