Saturday, December 31, 2016

শুরুতেই মোস্তাফিজের আঘাত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই সফল আঘাত হেনেছেন মোস্তাফিজুর রহমান। নেলসনে তিনি তার প্রথম ওভারের ৫ম বলে ফিরিয়ে দিয়েছেন ডেঞ্জারম্যান লাথামকে।
ফলে দুই ওভার শেষে স্বাগতিকদের স্কোর ১ উইকেটে ১০ রান। আগের ম্যাচে খেলেননি মোস্তাফিজ। আজ তিনি তা যেন পুষিয়ে দিতে চাইছিলেন শুরুতেই। লাথাম কিছু বুঝে উঠার আগেই বলটি তার প্যাডে আঘাত হানে। আম্পায়ার শামসুদ্দিনকে কোনো কষ্ট ছাড়াই সিদ্ধান্ত দিতে অসুবিধা হয়নি। এর আগে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৩৬ রান। তামিম ইকবাল সর্বোচ্চ ৫৯ রান করেন। এছাড়া ইমরুল কায়েক ৪৪ এবং নুরুল হাসান সোহান ৪৪ রান করেন। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ হেরে গেছে।

No comments:

Post a Comment