অবশেষে
বাগদানের ঘোষণা দিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সোশ্যাল মিডিয়া
ওয়েবসাইট রেডিট.কমের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স ওহানিয়ানের সাথে বৃহস্পতিবার
বাগদানের ঘোষণা দেন টেনিসের জীবন্ত মার্কিন এ কিংবদন্তী। রেডিট-এ একটি
কবিতার মাধ্যমে এই ঘোষণা দেন ২২ গ্র্যান্ডস্লামের মালিক। সেখানে সেরেনা
উইলিয়ামস জানান, অ্যালেক্স তাকে নিয়ে রোমে গিয়েছিলেন সেখানেই তারা প্রথম
মিলিত হন।
তাকে প্রথমে প্রস্তাব দেন অ্যালেক্স, জবাবে তিনি হ্যাঁ বলেছেন।
তবে অ্যালেক্সের বর্তমান বয়স ৩৩, অর্থ্যাৎ নিজের চেয়ে বয়সে দুই বছরের ছোট
অ্যালেক্সের সাথেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন সেরেনা। বয়স ৩৫ ছাড়িয়ে
গেলেও টেনিস কোর্টে এখনও অপ্রতিরোধ্য এ মার্কিন তারকা। টেনিস কোর্টে
প্রতিপক্ষের জন্য এখনও বড় হুমকির নাম সেরেনা। এ বছরেও উইম্বলডন জয়ের স্বাদ
পেয়েছেন তিনি। সেইসাথে স্পর্শ করেছেন টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ ২২
গ্র্যান্ডস্লাম জয়ের জার্মান কিংবদন্তী স্টেফি গ্রাফের রেকর্ড। এর আগে
মাঝে-মধ্যেই ডেটিংয়ের গুঞ্জন শোনা গেলেও প্রেম নিয়ে খুব বেশি শিরোনামে আসতে
দেখা যায়নি উইলিয়ামস পরিবারের ছোট মেয়েকে। অবশেষে বছরের শেষ মুহূর্তে এসে
ঘোষণা দিলেন বাগদানের।

No comments:
Post a Comment