Tuesday, December 20, 2016

কিশোরগঞ্জের পলাতক রাজাকার মান্নানের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেলার করিমগঞ্জ থানার রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান আত্মগোপনে থাকা অবস্থায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোববার রাতে মারা গেছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখার সময় তার মরদেহ করিমগঞ্জ পৌর এলাকার বাড়ির উদ্দেশে নিয়ে আসছিলেন স্বজনরা। মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, হত্যা,
লুটপাট ও অগ্নিসংযোগের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলতি বছরের ৩ মে অন্য চার রাজাকারের সঙ্গে রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নানকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। ২০১৫ সালের ১০ মে মানবতাবিরোধী অপরাধে দায়ের করা এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর ৩ দিন পর আদালত মামলাটি আমলে নেন। ২০১৫ সালের ১২ অক্টোবর এ পাঁচ আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা শুরু করেন আদালত।

No comments:

Post a Comment