সাভারে
রিফাতের (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিফাত বউ
বাজার এলাকার মৃত পলান মিয়ার ছেলে। বুধবার সকালে সাভার পৌর এলাকার রেডিও
কলোনি বউ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, রাতে নিজ বাড়ির একটি
কক্ষের আড়ার সঙ্গে রিফাতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে
খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানান
ওসি।

No comments:
Post a Comment