Wednesday, December 28, 2016

যশোরে ৪ ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত

যশোর জেলা পরিষদ নির্বাচনে ৪টি ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওয়ার্ডগুলো হলো- সংরক্ষিত সদস্য পদের ২ ও ৩ নম্বর এবং সাধারণ সদস্য পদের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড। বাকি ওয়ার্ডগুলোর নির্বাচন যথা নিয়মে চলবে।
জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ জানিয়েছেন, গণবিজ্ঞপ্তিতে ৪টি ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থগিত হওয়া ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদের তিনজন ও সাধারণ সদস্য পদের তিনজনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল ঘোষিত হয়। পরবর্তীতে মনোনয়নপত্র বাতিল ঘোষিত প্রার্থীরা আপিল কর্তৃপক্ষের কাছে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে হাইকোর্টের নির্দেশনায় প্রার্থীতা ফিরে পান পাঁচ প্রার্থী। এ নির্দশনা পেয়ে জেলা রিটার্নিং অফিসার ঘোষিত গণবিজ্ঞপ্তি সংশোধন করে তাদের প্রার্থীতা ফিরিয়ে দেন। একইসঙ্গে প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেন। এরপর হাইকোর্টের নির্দেশনার বিপক্ষে উচ্চ আদালতের আপিল বিভাগে রিট আবেদন করেন নির্বাচন কমিশন। রিট গৃহিত হওয়ায় নির্বাচন কমিশনের  নির্দেশনায় মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে যশোরের ৪টি ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করেছে।

No comments:

Post a Comment