লক্ষ্মীপুর
সদর উপজেলায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' আবুল বাশার (৩০) নামে এক যুবক
নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের
কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত বাশার ডাকাত দলের সদস্য
ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আবুল বাশারের বাড়ি সদর
উপজেলার সোনাপুর গ্রামে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবদুল্লাহ আল মামুন জানান,
দিবাগত রাতে কাজ্জালিপুর গ্রামে ডাকাতির
প্রস্তুতি নিচ্ছিল একদল ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে
অভিযানে যায় পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে
লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে
ডাকাতদল পিছু হটে। তবে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীপ্রধান বাশারকে পড়ে থাকতে
দেখা যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, বাশারের
বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যাসহ ১৫টি মামলা আছে। বন্দুকযুদ্ধের পর
ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি গুলি ও বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা
হয়।

No comments:
Post a Comment