Saturday, December 31, 2016

ফের ঘন কুয়াশায় শিমুলিয়া নৌরুটে ৭ ঘন্টা ফেরী চলাচল বন্ধ

থেমে থেমে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের নৌচলাচল। এতে করে বিঘিœত হচ্ছে এ রুটের ফেরী, লঞ্চ, স্পীডবোটসহ সকল নৌচলাচল। প্রকৃতির কাছে অসহায় পদ্মা পারাপারের যাত্রীরা যেন নিত্যদুর্ভোগের সঙ্গী। আজ শনিবারও পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে প্রায় পৌণে ৭ ঘন্টা ফেরী সার্ভিস বন্ধ ছিল।
এর আগের দিন গতকাল শুক্রবার দীর্ঘ ৯ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিসির সূত্রে জানা গেছে, ফের ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আজ শনিবার সকাল পৌণে ৯টা পর্যন্ত ফেরী, লঞ্চ, স্পীডবোটসহ সকল নৌচলাচল বন্ধ থাকে। এ সময় দুর্ঘটনা এড়াতে মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানাহন নিয়ে মোট ৯টি ফেরী নোঙরে ছিল। অপরদিকে ফুল লোড অবস্থায় যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ফেরীঘাটে ২টি ও কাওড়াকান্দি ঘাটে ২টি ফেরীসহ মোট ৪টি ফেরী পন্টুনে ভেড়ানো থাকে। এতে করে আজ শনিবার সকালে শিমুলিয়া ফেরীঘাটে প্রায় সাড়ে ৪শ’ যানবাহন পারাপারের অপেক্ষায় থাকায় নৌরুটের মাঝপদ্মায় ও ঘাটে ঘাটে চরম দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের যাত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ সকাল ৯টায় শিমুলিয়া ঘাটে আড়াইশ’ পণ্যবাহী ট্রাকসহ সব মিলিয়ে সাড়ে ৪শ’ যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) শেখর চন্দ্র রায়। শিমুলিয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) শেখর চন্দ্র রায় ও মেরিন অফিসার মো: শাজাহান জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আজ শনিবার সকাল পৌণে ৯টা পর্যন্ত নৌরুটের পুরো এলাকা কুয়াশার চাঁদরে এতটাই ঢাকা পড়ে যে এ সময় ফেরী চালকেরা নৌরুটের ১ ফুট অদূরেও দিক-মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছিল না। তাই দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরী চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ফেরী চালকরা। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে শিমুলিয়া ও কাওড়াকান্দি থেকে পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হয়।

No comments:

Post a Comment