Saturday, December 31, 2016

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বাহিনীর প্রধান বাশার (৩৫) নিহত  হয়েছে। এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছে।ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাশার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহাম্মদের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহত পুলিশের উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস ও উৎপল লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে প্রথমিক চিকিৎসা নিয়েছেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, কাজ্জালিপুর গ্রামে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান বাশারকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ডগুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাশাররের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

No comments:

Post a Comment