নওগাঁর
সদর উপজেলায় আগুনে ১০টি দোকান ও চারটি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেন
দোকানের মালিক। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইলশাবাড়ি বাজারে আগুন
লাগে। পরে নওগাঁ ও আত্রাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা
চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পূর্ব শত্রুতার জেরে আগুন লাগানো
হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কেটের মালিক। স্থানীয় ও মার্কেটের মালিক আফসার
আলী জানান,
মার্কেটে ১০টি দোকানের সঙ্গে চারটি গুদামঘর ছিল। দোকানেগুলোতে
ঝুটকাপড় ও মাদুর তৈরি মালামাল ছিল। এখানে প্রতিদিন প্রায় ৩/৪ লাখ টাকার
কেনা বেচা হয়ে থাকে। দোকানের পাশে থাকা ঝুট কাপড়ে আগুন লাগলে তা দ্রুত
ছড়িয়ে পড়ে। আগুনে দোকান ও গুদামে রাখা প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে
যায়। তবে শত্রুতার জেরে এই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নওগাঁ
ফায়ার সার্ভিস উপ-সহকারি আব্দুর রশীদ বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের
তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

No comments:
Post a Comment