Saturday, December 24, 2016

ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্র ময়মনসিংহ মহাবিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইসতিয়াক আহমেদ তন্ময় (১৫) এক স্কুলছাত্র খুন হয়েছে।
সে সিটি কলেজিয়েট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। কেতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের রামবাবু রোডস্থ ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভিতরে তন্ময় তার কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় বন্ধুরা তার বুকে ছুরিকাঘাত করে। এসময় মাটিতে লুটিয়ে পড়লে বন্ধুরাই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানায়, তন্ময়কে যারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল,
তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এব্যাপারে পুলিশী অভিযান চলছে। পূর্ব শত্রুতার জেরে বন্ধুদের ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। স্থানীয়রা জানায়, ইসতিয়াক আহমেদ তন্ময়ের বাবা ফরিদ উদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ীতে গার্মেন্টস ব্যবসা করলে তারা ময়মনসিংহ শহরের নওমহল এলাকায় বাবামা’র সাথে বসবাস করতো। সে এবার সিটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল বলেও তারা জানান।

No comments:

Post a Comment