দলের
সিনিয়র নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক
হবার কথা রয়েছে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে দলের স্থায়ী
কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব
পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

No comments:
Post a Comment