আপনার
ঘর আলো করে এসেছে নবজাতক শিশুটি। সারা বাড়িতে আনন্দের বন্যা। পাড়াময়
মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করতেও কৃপণতা করেন না অভিভাবকরা। অধীক
যত্ন ও পরিচর্যার পরও শিশুটিকে নিয়ে মা-বাবার মনে নিরব ভীতি কাজ করে।
শিশুটি সুস্থ আছে তো? কারণ এসময় সঠিক যত্ন না পেলে শিশুটির বিভিন্ন ধরনের
রোগে আক্রান্ত হতে পারে।
চিকিৎসকের মতে, জন্মের প্রথম তিন সপ্তাহ শিশুকে
অধীক যত্নে ও সাবধানে রাখতে হয়। কারণ এসময় নবজাতক শিশুর যে কোনো শারীরিক
সাধারণ সমস্যা দেখা দিতে পারে। শিশুর এই সাধারণ অসুখ অনেক ক্ষেত্রেই
মারাত্মক অসুস্থতায় পরিণত হয়। এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে! তবে
নবাজাতকের মারাত্মক অসুস্থতার কিছু উপসর্গ বা সংকেত আছে। তাই পরিবারের
সদস্যদের সতর্কতার সঙ্গে অসুস্থ শিশুকে পর্যবেক্ষণ করতে হবে।
আসুন শিশু অসুস্থ হওয়ার আগে চিকিৎসক কোন বিপদ সংকেত বা লক্ষণগুলোর কথা বলেছেন তা জেনে নিই:
* বুকের দুধ টানতে না পারা অথবা নেতিয়ে পড়া।
* দ্রুত শ্বাস নেয়া অথবা বুকের খাঁচা দেবে যাওয়া।
* জ্বর বা শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া।
* নাভিপাকা।
* খিঁচুনি। মা-বাবা বা পরিবারের সদস্যদের বিপদ চিহ্নগুলো চিহ্নিত করতে হবে। উপরের লক্ষণগুলো দেখা দিলেই শিশুকে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

No comments:
Post a Comment