জয়া
ভারতী (২০) নামে ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের পর
পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাঁচীর বুটি মোড়ে জয়ার ঘর থেকে শুক্রবার তার
পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে পুলিশ। বরকাখানার বাসিন্দা জয়া ভারতী রাঁচীর
একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। বস্তির একটি ঘরে তিনি একাই ভাড়া
থাকতেন।
শুক্রবার সকালে তার ঘর থেকে
ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে অনুমান,
ধর্ষণ করে ওই ছাত্রীকে পুড়িয়ে মারা হয়েছে। ডিএসপি (সদর) বিকাশ শ্রীবাস্তব
বলেন, 'একাধিক দুষ্কৃতী জড়িত বলে অনুমান। ময়নাতদন্ত হচ্ছে।' জয়ার
বান্ধবীরা জানিয়েছে, খুবই শান্ত ও পড়াশোনায় ভাল ছিল জয়া। জয়ার বাবা
নাগেশ্বর মাহাতো জানান, তার চার মেয়ের মধ্যে জয়াই ছিলেন সব থেকে মেধাবী। এ
ঘটনায় কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
সূত্র: আনন্দবাজার পত্রিকা

No comments:
Post a Comment