কল্যাণপুরে
জঙ্গি আস্তানার চাঞ্চল্যকর অভিযানের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী
১৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার প্রতিবেদনের দাখিলের দিন
ধার্য থাকা সত্ত্বেও না দেয়ায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন
ধার্য করেন। এ মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম
অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
মামলার
বিবরণে জানা যায়, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী রাজধানীর কল্যাণপুরের ৫
নম্বর সড়কে 'জাহাজ বিল্ডিংয়ে' গত ২৫ জুলাই রাতভর এবং সকালে অভিযান চালায়।
সকালের এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও একজন (রিগ্যান) আহত হন। তারা
সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ।
ঘটনার দু'দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম
সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১০ জনকে আসামি করা
হয়। এদের মধ্যে রিগ্যান নামের এক আসামি আটক রয়েছেন।

No comments:
Post a Comment