মিয়ানমারে
নির্যাতনের শিকার হয়ে নাফ নদী পার হয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে
রোহিঙ্গাবোঝাই ৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদশ-বিজিবি।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে
অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের মিয়ানমারের দিকে ফেরত
পাঠায়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ
জানান, বৃস্পতিবার ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে
রোহিঙ্গাবোঝাই ৯টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির
টহল দলের সদস্যরা তাদের বাধা দেয় এবং নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠায়। এসব
নৌকার প্রতিটিতে প্রায় ১৫-২০ জনের মতো রোহিঙ্গা ছিল বলে উল্লেখ করেন তিনি।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, গত ১ নভেম্বর থেকে বৃহস্পতিবার সকাল
পর্যন্ত টেকনাফ সীমান্তের ১৫টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে
২৪০টি নৌকায় থাকা ২ হাজার ৩৫০ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে। রোহিঙ্গা
অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment