পাকিস্তান-ভারত
সাম্প্রতিক অস্থির সম্পর্কের মাঝেই আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ
শরিফকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি তার শুভেচ্ছা বার্তায় শরীফের সুস্থ, স্বাভাবিক ও দীর্ঘ জীবনের কামনা
করেছেন। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর ৬৭তম জন্মদিন। এইমুহূর্তে কাশ্মীরসহ
বিভিন্ন ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত রয়েছে।
কিন্তু তার
মধ্যেই মোদীর শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানানো রাজনৈতিকভাবে যথেষ্ট
গুরুত্বপূর্ণ বলে মত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। প্রসঙ্গত, গত বছর এই দিনে
প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের লাহোর গিয়ে নওয়াজ শরিফের এক আত্মীয়ের
বিয়েতেও উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেসময় দ্বিপাক্ষিক সম্পর্কে যে উন্নতি
হয়েছিল, তাতে ছন্দপতন ঘটিয়েছে দুদেশের মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনা।

No comments:
Post a Comment