Sunday, December 25, 2016

রাশিয়ান সামরিক বিমান ‘রাডার থেকে বিচ্ছিন্ন’

উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাশিয়ান একটি বিমান রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে,
বিমানটি সোচির ব্ল্যাক সি রিসোর্ট থেকে যাত্রা করে এবং এতে ৭০ থেকে ১০০ জন আরোহী ছিলেন। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিইউ-১৫৪ নামের ওই বিমানটি ওই বিমানটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে যাচ্ছিল। তবে রুশ কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উড্ডয়নের মাত্র ২০ মিনিট পরেই রাডারের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে সামরিক বাহিনীর একটি মিউজিক ব্যান্ড এবং বেশ কয়েকজন রিপোর্টার ছিলেন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল রোশিয়া২৪ জানিয়েছে, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে ইতোমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

No comments:

Post a Comment