কিউবা
বিপ্লবের প্রধান নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে
বাংলাদেশের মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন,
‘বৈঠকের শুরুতে মন্ত্রিসভা একটি শোক প্রস্তাব গ্রহণ করে। কিউবার মহান নেতা
ফিদেল কাস্ত্রোর উপরে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সেটা সর্বসম্মতভাবে গৃহীত
হয়।’ ফিদেল কাস্ত্রো গত ২৬ নভেম্বর ৯০ বছর বয়সে মারা যান।

No comments:
Post a Comment