Monday, December 5, 2016

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ফরাসি প্রধানমন্ত্রী

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। সোমবার ভলস নিজের প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভলসের কার্যালয় থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি একটি ঘোষণা দেবেন। তবে এতে বিস্তারিত কিছু বলা হয়নি।আগামী বছরের এপ্রিল ও মে মাসে দুই দফায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment