Tuesday, December 13, 2016

কোহলির সাফল্যের ৫ কারণ

সাফল্যের আরেক নাম বিরাট কোহলি। শুধু টেস্ট নয়, ওয়ানডে ও টি ২০ ক্রিকেটেও তিনি সমান ধারাবাহিক। গত এক বছর ধরে তার ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। তার এহেন ঈর্ষণীয় সাফল্যের পাঁচ কারণ-
১. সময় ও ধৈর্য -ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চরদিকে শট খেলতে শুরু করেন।
২. স্পিনের বিরুদ্ধে সাবলীল- স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। প্রতিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।
৩. লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা- ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের কথা শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।
৪. বোঝাপড়া দুরন্ত- দলের প্রত্যেক সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের ওপর রাখেন বাড়তি ভরসা।
৫. প্রতি আক্রমণ- দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াইয়ের বার্তা পৌঁছে দেয়ার দায়িত্ব নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়ে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন। ওয়েবসাইট।

No comments:

Post a Comment