ড্রিম
থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সিইও জিগি জর্জের মতে, যখন কোনো ব্যক্তি একটি বই
পড়েন, তখন তিনি ঘটনাটির সচিত্র রূপ দেখতে পান না। এ অবস্থায় তার মনে নানা
কল্পনা তৈরি হয়। এর মধ্য দিয়ে মন অনেক উন্মুক্ত হয়। অনেক গবেষণায়ও উঠে
এসেছে, নিয়মিত বই পড়লে আলঝেইমার বা ডিমেনিশয়া রোগের ঝুঁকি কমে আসে। এছাড়া
বই আপনাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন একটি জগতে নিয়ে যাবে।
কর্মস্থলে একটি অস্বস্তিকর দিন কাটানোর পর বই আপনার মনে প্রশান্তি এনে দিতে
পারে। অথবা যখন আপনি কোনো বিষয় নিয়ে খুব ঝামেলার মধ্যে জীবনযাপন করছেন,
তখনও বই আপনার জন্য বেশ স্বস্তিদায়ক হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন,
নীরবে ৬ মিনিট বই পড়লে আপনার হৃৎকম্পনের গতি ধীর হয়ে আসবে এবং
দুশ্চিন্তামুক্ত হবেন আপনি। বই পড়ার আরও যেসব উপকারিতা আছে তার মধ্যে
অন্যতম হল- বই পড়লে ধীরে ধীরে মনের অজান্তেই নিজের শব্দভাণ্ডার উন্নত হবে,
মনোযোগ কেন্দ্রীভূত করার অভ্যাস গড়ে ওঠবে এবং সবশেষে একটি ভালো বই আপনাকে
ভালোভাবে ঘুমাতেও সহায়তা করবে। এক্ষেত্রে ঘুমাতে যাওয়ার আগে বই পড়ার অভ্যাস
গড়ে তুলতে পারেন। ওয়েবসাইট।

No comments:
Post a Comment