কাইছার ইকবাল চৌধুরী, লোহাগাড়া প্রতিনিধিঃ জিটিভির চট্রগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি সাংবাদিক হারুনুর রশিদের উপর ট্রাফিক পুলিশের পরিকল্পিত হামলার প্রতিবাদ ও উক্ত কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই সাথে সিএনজি অটোরিক্সার কাছ থেকে মাসি
ক চাঁদা নেওয়া বন্ধের দাবীতে মানববন্ধন করেছে সাতকানিয়া সচেতন নাগরিক সমাজ।
বৃহষ্পতিবার বিকাল ৫টায় বটতলী মোটর স্টেশনস্থ আমিরাবাদ হাজ্বী বদিউর রহমান মার্কেটের সামনে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক লোকের উপস্হিথি ছিল বলে জানিয়েছেন এশিয়ান টিভির সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি আব্দুল আউয়াল জনি।
মানববন্ধনে কিডস টিভির চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি সাংবাদিক কাইছার ইকবাল চৌধুরী বলেন পুলিশ মানে সবাই জানে জনগণের বন্ধু। কিন্তু আজ তারাই জনগণের উপর নির্যাতন-জুলুম চালাচ্ছে। যেখানে জনগণের নিরাপত্তাদানকারী হিসেবে পুলিশের ভূমিকা থাকার কথা সেখানে পুলিশ মানেই এখন জনগণের আতংকের কারণ। কিন্তু কেন?
তিনি আরো বলেন, চাঁদা আদায়ের মতো অন্যায় কাজে ট্রাফিক পুলিশকে বাঁধা দেওয়ায় সাংবাদিক হারুনুর রশিদের উপর পুলিশের হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। সেই সাথে উক্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল আনোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তিনি।
গত কয়েকদিন আগে জিটিভি, এশিয়ান টিভি ও অনলাইন টিভি চ্যানেল Cplus-এ চট্টগ্রাম দক্ষিণের হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সিএনজি অটোরিক্সার কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের ব্যাপারে সংবাদ প্রচার করার জের ধরেয় পরিকল্পিতভাবে এ পুলিশ কনস্টেবল সাংবাদিক হারুনুর রশিদের উপর এ হামলাটি চালিয়েছে বলে মন্তব্য করছেন সাতকানিয়া-লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ।
সাংবাদিকরা জাতির বিবেক। জাতির বিবেকের উপর এমন অন্যায়-অত্যাচার ও হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান সাতকানিয়া-লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ। সেই সাথে উক্ত পুলিশ কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তি ও মাসিক চাঁদা আদায় বন্ধের দাবীও জানান তারা।

No comments:
Post a Comment