প্রকাশিত
হল রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের সপ্তম একক অ্যালবাম ‘মাতৃভূমি’।
সম্প্রতি চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে পারফর্মের মাধ্যমে
অ্যালবামটির মোড়ক উন্মোচিত হয়। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন
প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। অ্যালবামে আজি বাংলাদেশের হৃদয় হতে, যদি তোর ডাক
শুনে কেউ না আসে,
এবার তোর মরা গাঙে,
শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, ও আমার দেশের মাটি, ব্যর্থ প্রাণের আবর্জনা,
ছি ছি চোখের জলে, আমরা সবাই রাজা, আমরা মিলেছি আজ, যে তোমায় ছাড়ে ছাড়ুক,
স্বার্থক জনম আমার, বাংলার মাটি বাংলার জল শিরোনামের গানগুলো রয়েছে। নতুন
অ্যালবাম প্রসঙ্গে অনিমা রায় বলেন, ‘দেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থেকে এ
অ্যালবামটি করেছি।’

No comments:
Post a Comment