ব্যাটসম্যানদের
ব্যর্থতায় নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হল টাইগাররা। প্রথম ম্যাচ বাদে
দুই ম্যাচেই প্রথম দিকে ব্যাটসম্যানরা সুযোগ সৃষ্টি করলেও অন্য
ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত আক্ষেপ ছাড়া আর কিছুই সঙ্গী হল না
বাংলাদেশের। ওয়ানডে সিরিজ শেষে সেই আক্ষেপই ধরা দিল টাইগার দলপতি মাশরাফি
বিন মর্তুজার কণ্ঠে। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'প্রথম ম্যাচে আমরা হয়তো
ভালো বল করতে পারিনি। তবে নেলসনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আমাদের
ব্যাটসম্যানরা ভালো সুযোগ তৈরি করেছিল।
কিন্তু দ্বিতীয় ম্যাচের মত শেষ
ম্যাচের ব্যাটিংয়েও আমরা হঠাৎ ভেঙে পড়েছিলাম। আর এতেই নিজেদের সুযোগগুলো
কাজে লাগানো যায়নি। তবে সিরিজের টি ২০ ও টেস্টে ভালো করার আশাবাদ জানিয়ে
ভক্তদের আশ্বস্ত করেছেন টাইগার অধিনায়ক। মাশরাফি বলেন, 'পাঁচ বছর পর আমরা
নিউজিল্যান্ডে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াটা অনেক কঠিন।
কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি। এখনো এই সফরের অনেকটা
বাকি রয়েছে। আশা করি আমরা ভালোভাবেই ফিরে আসবো।' বিশ্বকাপের পর থেকে
ধারাবাহিকভাবেই ভালো করছিল বাংলাদেশ। ঘরের মাঠে ৭টি দ্বিপাক্ষিক সিরিজের
৬টিতেই জয় পায় টাইগাররা। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও (২-১)
হোয়াইটওয়াশ এড়ায় মাশরাফি বাহিনী।

No comments:
Post a Comment