রাজধানীর
তুরাগে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার
দিনগত রাত সাড়ে ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের
জন্য মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তুরাগ
থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, থানার নলভোগ খালপার বাজারের
উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
লাশের গলাকাটা, চোখ উপড়ানো ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা
হচ্ছে দুই থেকে তিনদিন আগে ওই যুবককে হত্যার পর উক্ত স্থানে ফেলে রেখে গেছে
দুর্বৃত্তরা।

No comments:
Post a Comment