Tuesday, December 27, 2016

বিধ্বস্ত রুশ সামরিক প্লেনের ব্ল্যাক বক্সের সন্ধান

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ সামরিক প্লেনের ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। টিইউ-১৫৪ নামক সামরিক বিমানটি বিধ্বস্ত হয়ে ৯২ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৫ ডিসেম্বর রোববার ভোর ৫টা ২০ মিনিটে আকাশে ওড়ার পরপরই টিইউ-১৫৪ প্লেনটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ৯২ আরোহী নিয়ে প্লেনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। এরপর নিখোঁজ আরোহীদের অনুসন্ধানে উদ্ধার জাহাজ বহর, প্লেন ও হেলিকক্টার নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, বিমানটির আরোহীদের মধ্যে ছিলেন শিল্পী, সাংবাদিক ও সৈনিকরা। তারা সিরিয়ায় যুদ্ধরত রুশ বাহিনীর সৈন্যদের বড়দিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

No comments:

Post a Comment