Friday, December 23, 2016

জার্মানিতে সন্ত্রাসবাদের অভিযোগে দুই জন আটক

ডাচ সীমান্তবর্তী অবারহসেনে একটি শপিং সেন্টারে হামলার পরিকল্পনার অভিযোগে দুই সন্দেহভাজনকে আটক করেছে জার্মান পুলিশ। আটককৃত দু’ জন একে অপরের ভাই। কসোভোতে জন্ম নেওয়া দুই ভাইয়ের বয়স যথাক্রমে ৩১ ও ২৮। তাদেরকে ডুইসবার্গ থেকে স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে আটক করা হয়। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, বার্লিনে সোমবারের হামলার পর জার্মানি উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ওই হামলায় ১২ জন নিহত হয়। এদিকে যে ট্রাক দিয়ে পিষে মানুষকে হত্যা করা হয়, ওই ট্রাকের সন্দেহভাজন তিউনেশিয়ান চালক আনিস আমরিকে গ্রেপ্তার করতে ইউরোপজুড়ে চলছে অভিযান।
পুলিশ জানিয়েছে, অবারহসেনে সেন্ট্রো শপিং সেন্টার টার্গেট করতে চেয়েছিল দুই ভাই। এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আগেই সাদা পোষাকে উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তারা। তবে এ হামলার প্রস্তুতি কতটা ছিল এবং অন্য কেউ এর সঙ্গে জড়িত কিনা, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত এই দুই ভাইয়ের সঙ্গে বার্লিন হামলার যোগসূত্র রয়েছে বলে কোন লক্ষণ পাওয়া যায়নি।
>>>মানবজমিন

No comments:

Post a Comment