আমরা
অনেক সময় বড়দের ওষুধ শিশুদের খাইয়ে থাকি। মনি করি এ ওষুধের ছোট ডোজ
শিশুদের কোনো ক্ষতি করবে না। তবে এই ধারণা ভুল। কারণ আপনাদের এমন
খামখেয়ালীপনা শিশুদের জন্য ক্ষতিকর। বড়দের জন্য তৈরি ওষুধ নবজাতকদের মধ্যে
বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের জন্য সবসময় মা-বাবাকে বাড়তি যত্ন
নিতে হয়, কারণ অভিভাবকের সচেতনতায় শিশুর রোগ-বালাই কমে যায়। এ ব্যপারে
চিকিৎসকের পরামর্শ জেনে নিই :
* সর্দি ও কাশিতে শিশুর নাক ঘন ঘন পরিষ্কার করে দিতে হবে, বিশেষ করে শিশু খাওয়ার বা ঘুমোতে যাওয়ার আগে এমনটা করতে হবে।
* শিশুর জ্বর থাকলে ঠাণ্ডা পানি দিয়ে গা মুছিয়ে দিতে হবে, তবে পানি যেন কনকনে ঠাণ্ডা না হয়।
* বুকের দুধ খায় এমন শিশুর কাশি বা সর্দি হলে খেতে অসুবিধা হতে পারে। বুকের দুধ খাওয়ালে শিশুর অসুখের সঙ্গে লড়তে সাহায্য হয় এবং তা শিশুর বৃদ্ধির জন্যও জরুরি, তাই মা শিশুকে ঘন ঘন দুধ খাওয়ানো চালিয়ে যাবেন।
* যে শিশুরা বুকের দুধ খায় না তাদের ঘন ঘন অল্প অল্প করে খেতে উৎসাহিত করবেন। অসুখ সেরে গেলে, অন্তত এক সপ্তাহ পর্যন্ত শিশুকে দৈনিক একটি বাড়তি ভোজন দেয়া দরকার।
* কাশি ও সর্দি সহজে ছড়ায়। কাশি ও সর্দি আক্রান্ত ব্যক্তিরা শিশুদের কাছে কাশি, হাঁচি বা থুথু ফেলা এড়িয়ে চলবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন শিশুর অসুস্থ হওয়ার আগে যা ওজন ছিল অন্তত সেই ওজন ফিরে না পাওয়া পর্যন্ত শিশুকে সম্পূর্ণ সুস্থ বলা যাবে না। শিশুর বাড়তি যত্ন চালিয়ে যান।
ডেলটা হাসপাতাল, আনসার ক্যাম্প, ঢাকা

No comments:
Post a Comment