সোনায়
মোড়ানো বছরের শেষভাগে এসে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার পর আরেকটি সুখবর পেল
রিয়াল মাদ্রিদ। ১৮ বছরের কম বয়সী বিদেশী খেলোয়াড় দলে ভেড়ানোর ক্ষেত্রে
অনিয়মের অভিযোগে রিয়ালকে কড়া শাস্তি দিয়েছিল ফিফা।
দলটির
ওপর দুটি ট্রান্সফার মৌসুমে নতুন খেলোয়াড় কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা
হয়েছিল। কাল সেই শাস্তি অর্ধেক কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত
(সিএএস)। ফলে আগামী জুনের গ্রীষ্মকালীন ট্রান্সফার মৌসুমেই নতুন খেলোয়াড়
কিনতে পারবে রিয়াল। তবে জানুয়ারির আসন্ন শীতকালীন উইন্ডোতে তাদের
ট্রান্সফার নিষেধাজ্ঞা বহাল থাকছে। ফিফার শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক
ক্রীড়া আদালতে বেশ আগেই আপিল করেছিল রিয়াল। এএফপি।

No comments:
Post a Comment