Thursday, December 29, 2016

ভয়ঙ্কর উভচর হেলিকপ্টার রুশ বাহিনীতে

প্রথম কামোভ কেএ-২২৬ যুদ্ধ হেলিকপ্টার নির্মাণ সম্পূর্ণ করেছে রাশিয়া৷ আকাশ এবং সাগরে সমানভাবে শক্তিশালী এই যুদ্ধ হেলিকপ্টার৷জানা গেছে, রুশ নৌবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী ব্যবহারের জন্যই মূলত নির্মাণ করা হয়েছে এই কপ্টার৷
সেনা অভিযানের পাশাপাশি সেনার সরঞ্জামও বহন, সেনার মেডিকেল টিমকে বহন ও এয়ার পেট্রোলিংয়ে সক্ষম এই কপ্টার৷রুশসেনা সূত্রে খবর, উপকূল বাহিনীর জন্য অন্তত দশটি কামোভ যুদ্ধ বিমান এখনই কিনতে চায় তারা৷কপ্টারটির নির্মাতার জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য দেশে এই কপ্টার বিক্রিও করবেন তারা৷ রুশ হেলিকপ্টারের প্রধান আলেকজান্ডার মিখেভের আশা অন্যান্য দেশেও এটির চাহিদা বাড়বে৷

No comments:

Post a Comment