Sunday, December 4, 2016

ফখরুলদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৫ এপ্রিল

পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে ফকিরাপুল মোড়ে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করেন। একই থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

No comments:

Post a Comment