Saturday, December 31, 2016

মোস্তাফিজে শতক বঞ্চিত ব্রুম

ধীর স্থিরভাবে খেলে দলকে জয়ের বন্দরে ভেড়ানোর কাজটি ভালোভাবেই করেছেন কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। প্রথম ওভারেই কাটার মাস্টারের আঘাতে টম ল্যাথামের বিদায়ের পর দলের হাল ধরা ব্যাটসম্যান উইলিয়ামসন নির্ভরতার প্রতীক হয়ে খেলে তুলে নিয়েছেন নিজের অর্ধশতক।রয়েছেন শতকের পথে।
মাত্র ৫৫ বল খরচ করে তিনি তার অর্ধশতক তুলে নেন। এর মধ্যে ছিল ৬ চার আর ১ ছয়ের মার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে নিল ব্রুমও অর্ধশতক তুলে নেন। তবে শতকের খুব কাছ থেকে আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে ৯৭ রান করেন ব্রুম। এতে ছিল ১২ চার ও ১ ছয়ের মার। তবে দ্বিতীয় ওভারেই শূন্য হাতে হয়তো ব্রুমকে বিদায় নিতে হতো। যদি না মোস্তাফিজের বলে ওঠা ক্যাচ ইমরুল ছেড়ে না দিতেন। সেই ক্যাচ ফেলার মাশুল দিয়েছে বাংলাদেশ। উইলিয়ামসন ও ব্রুম মিলেই দলকে জয়ের বন্দরে ভেড়ানোর সব কাজ করেছেন ঠাণ্ডা মাথায়। ২৩৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা কিউই শিবিরে প্রথম ওভারেই আঘাত হানার পর, দ্বিতীয় ওভারেও উইকেটের সুযোগ সৃষ্টি করেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তাকে উইকেট বঞ্চিত করেন ইমরুল কায়েস। মোস্তাফিজের করা ওভারের পঞ্চম বল গত ম্যাচের সেঞ্চুরিয়ান নিল ব্রুমের ব্যাটে চুমো দিয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ইমরুলের হাতে যায়। কিন্তু ইমরুল সেটি রাখতে ব্যর্থ হন। নিল ব্রুম তখন ছিলেন শূন্য রানে।
অপরপ্রান্তেও সদ্য এসেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮ ওভারে ২১৩/২। কেন উইলিয়ামসন ৮৫ ও জেমস নিশাম ১৩ রানে ব্যাট করছেন। এর আগে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শনিবার বাংলাদেশ সময় ভোরে নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে বাংলাদেশ ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে। মুশফিকের ইনজুরিতে দলে জায়গা পাওয়া নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে বাংলাদেশ লড়াইয়ের এই পুঁজি পায়। তিনি এদিন সাত নম্বরে নেমে ৩৯ বলে ৪৪ রান করেন। সোহান ছাড়া তামিম ইকবাল ৫৯ এবং ইমরুল কায়েসও ৪৪ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে মিশেল স্যাটনার ৩৮ রানে ও ম্যাট হেনরি ৫৩ রানে দুটি করে উইকেট নেন। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের।

No comments:

Post a Comment