উইকেটরক্ষক
নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের সামনে ২৩৭ রানের জয়ের
লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শনিবার ভোরে নেলসনের স্যাক্সটন ওভালে হোয়াইটওয়াশ
এড়ানোর ম্যাচে টস জিতে সফরকারীরা ৯ উইকেটে ২৩৬ রান করে। উদ্বোধনী জুটিতে
১০২ রান আসার পরেও স্কোর কার্ডের এই বিবর্ণ অবস্থার জন্য দায়ী মিডল-অর্ডার।
তবে মুশফিকের ইনজুরিতে দলে আসা নুরুল হাসান সোহান এদিন সাত নম্বরে নেমে
দলকে বাঁচান। তার দৃড়তায় টাইগাররা সফরে এই প্রথম ৫০ ওভার খেলতে সক্ষম হয়।
এতেই লড়াইয়ের ২৩৬ রানের পুঁজি পায় তারা। সোহান ৩৯ বলে তিন চার এক ছক্কায় ৪৪
রান করেন। তিনি ছাড়া তামিম ইকবাল ৮৮ বলে ৫ চারে ৫৯ এবং ইমরুল কায়েস ৬২ বলে
পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৪ রান করেন। আর সাব্বির রহমানের ব্যাট থেকে
১৯ ও অধিনায়ক মাশরাফি করেন ১৪ রান। টানা তিন ওয়ানডেতেই ব্যর্থ মাহমুদুল্লাহ
রিয়াদ ৩ রান করেন। সাকিব সম্ভাবনা জাগিয়েও ১৮ রান করে দুর্ভাগ্যজনক
রানআউটের শিকার হন। তবে বেশিরভাগ ব্যাটসম্যানই নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে
আসেন। নিউজিল্যান্ডের পক্ষে মিশেল স্যাটনার ৩৮ রানে ও ম্যাট হেনরি ৫৩ রানে
দুটি করে উইকেট নেন। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে
টাইগারদের। হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচ সফরকারীদের জিততেই হবে। প্রথম ম্যাচে
৭৭ এবং দ্বিতীয় ম্যাচে ৬৭ রানে হেরেছিল বাংলাদেশ।

No comments:
Post a Comment