Monday, December 19, 2016

রোহিঙ্গা ইস্যুতে চাপ দিতে আসিয়ানকে মালয়েশিয়ার আহ্বান

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের দুর্দশাকে আঞ্চলিক উদ্বেগের বিষয় দাবি করে তা অবসানে পদক্ষেপ নিতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট-আসিয়ানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। আসিয়ানকে রোহিঙ্গাদের মানবিক ত্রাণ সহায়তা দেয়ার কাজে সমন্বয় এবং তাদের ওপর পরিচালিত নিপীড়নের ঘটনা তদন্তও করতে বলেছে দেশটি। সোমবার মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান এ আহ্বান জানান। খবর রয়টার্সের।
আনিফাহ আমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবাধিকারের ধীরগতিতে অগ্রগতি হচ্ছে। পাশাপাশি সেখানে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের গণগ্রেফতার, বিচারবহির্ভূত হত্যা এবং ধর্ষণ অব্যাহত রেখেছে। তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি রাখাইনের পরিস্থিতি আঞ্চলিক উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। কাজেই এর সমাধানও সবাইকে একসঙ্গে মিলেই করতে হবে।'

No comments:

Post a Comment