ধাক্কার
চোটে ছিটকে উইন্ডশিল্ডে আছড়ে পড়ার পর এক নারীকে নিয়ে দুই কিলোমিটার
বেপরোয়া গতিতে চলেছে একটি প্রাইভেটকার। এতে ওই নারীর করুণ মৃত্যু হয়েছে।
রোববার ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলায় এ ঘটনা ঘটে। খবর
এনডিটিভির। পুলিশ জানিয়েছে, ওই নারী তার স্বামীর সঙ্গে একটি মোটরসাইকেলে
চড়া ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।
এতে স্বামী-স্ত্রী
দু'জনেই গুরুতর আহত হন। এর মধ্যে স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট
কারটির উইন্ডশিল্ডে আছড়ে পড়েন। এ সময় প্রাইভেটকারটির চালক উইন্ডশিল্ডে আটকা
থাকা অবস্থাতেই ওই নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই কিলোমিটার
পর্যন্ত এগিয়ে যায়। এতে ওই নারী মারা যান। মাহবুবনগর জেলায় গত সেপ্টেম্বেরও
একই ধরনের ঘটনা ঘটেছে। ওই সময় মহাসড়কে একটি বেপরোয়া গাড়ি একজনকে ধাক্কা
দিলে তিনি গাড়িটির ছাদে আছড়ে পড়েন। এ সময় গাড়িটি না থেমে ওই ব্যক্তিকে
নিয়েই ৩ কিলোমিটার পর্যন্ত এগিয়ে যায়। ঘটনা আঁচ করতে পেরে কয়েকজন
মোটরসাইকেল চালক গাড়িটি আটকে পুলিশকে খবর দেয়।

No comments:
Post a Comment