ভারতের
উত্তরাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন
কমপক্ষে ৪৩ জন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার ভোর সাড়ে
৫টার দিকে উত্তর প্রদেশের কানপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৫টি বগি লাইনচ্যুত
হয়। মাত্র কয়েকদিন আগে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল তার কাছেই নতুন দুর্ঘটনাটি
ঘটে। আগের দুর্ঘটনায় ১৪৬ জন নিহত হয়েছিলেন।
ঘটনাস্থল থেকে স্থানীয় সরকারি
কর্মকর্তা বলেন, কয়েকটি বগি একটি অপরটির পেছনে ঢুকে যায় এবং লাইনচ্যুত হয়।
কানপুর পুলিশের মহাপরিদর্শক জাকি আহমেদ বলেন, ‘আমরা কমপেক্ষ দু'জনের
প্রাণহানি নিশ্চিত করতে পারি।’ ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন,
সংশ্লষ্ট সিরিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ভারতে প্রায়ই বড় ধরনের
রেল দুর্ঘটনা ঘটে। ২০১২ সালের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর
দেশটিতে প্রায় ১৫ হাজার লোক রেল দুর্ঘটনায় প্রাণ হারান।

No comments:
Post a Comment