Wednesday, December 28, 2016

জানুয়ারিতে কমবে তেলের দাম: অর্থমন্ত্রী

আগামী জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে সাধারণ বীমা কর্পোরেশনের লভ্যাংশের চেক গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর যমুনা টিভির। অর্থমন্ত্রী বলেন, 'জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা খুবই বেশি। ডিসেম্বরে দিতে (কমাতে) চেয়েছিলাম, ডিসেম্বরে পারছি না সুতরাং এটা জানুয়ারিতে হবে।' এর আগে সাধারণ বীমা কর্পোরেশনের ২০১৫ সালের লভ্যাংশের ৩০ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। এ সময় কর্পোরেশনের জিএম জ্যোৎস্না বিকাশ চাকমা, ডিজিএম জাকির হোসেন, ডিজিএম পারভীন সুলতানা ও ডিএম বিপ্লব কুমার দাস উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment