যুক্তরাষ্ট্রের
নির্বাচনের চ্যালেঞ্জ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক চ্যাটের আয়োজন
করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ১০ মে থেকে ধারাবাহিকভাবে ‘রোড টু
হোয়াইট হাউস’ নামে এ ফেসবুক চ্যাট আয়োজন করেছে দেশটির দূতাবাস।
চ্যাটের
প্রতিটি পর্বে নির্বাচন সংক্রান্ত সুনির্দিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞ
ঘণ্টাব্যাপী বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন। সেই ধারায় আজকের পর্বে
নির্বাচনের চ্যালেঞ্জ বিষয়ে প্রশ্নের জবাব দেবেন কার্থ ল্যাম্প
ওয়ার্ল্ডওয়াইড নামের একটি জনসংযোগ ফার্মের প্রেসিডেন্ট কিটি কার্থ। ঢাকায়
মার্কিন দূতাবাস জানিয়েছে, আজ সন্ধ্যা ৭টায় এ ফেসবুক চ্যাট শুরু হবে। ঢাকায়
যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে যে কেউ প্রশ্ন করতে পারবেন।

No comments:
Post a Comment