নিউজিল্যান্ডের
বিশাল লক্ষ্যের সামনে দারুণ খেলছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক
মুশফিকুর রহিম। ইতিমধ্যে তিনি তুলে নেন ৪২ রান। ৪৮ বল মোকাবেলায় তিন
বাউন্ডারিতে মুশফিক এ রান করেন। তার ব্যাটে যখন বাংলাদেশ স্বপ্ন দেখছিল,
তখনই এল আঘাত।
টিম সাউদির বলে দ্রুততর সিঙ্গেল নিতে গিয়ে ড্রাইভ দেন
মুশফিক। এ সময় তার হাত ঘুরে পিঠের নিচে পড়ে। এতেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান
মাঠ ছাড়তে বাধ্য হন। তার আগে অবশ্য মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৫২ রানের ভালো
একটি জুটি উপহার দিয়েছেন মুশফিকুর। মুশফিকের আঘাত কতটা গুরুতর তা
তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অনেকক্ষণ চেষ্টা করেও ফিজিওরা তাকে খেলার উপযোগী
করতে ব্যর্থ হন।

No comments:
Post a Comment