কাইছার ইকবাল চৌধুরী, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় জিটিভির চট্টগ্রাম দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি
সাংবাদিক হারুনুর রশিদের উপর হামলা চালিয়েছে ট্রাফিক কনস্টেবল আনোয়ার।
জানতে চাইলে সাংবাদিক হারুনুর রশিদ বলেন, গতকাল বুধবার সকাল ১০টায় সিএনজি
অটোরিক্সাযোগে আমি নিউজ কাভারে যাচ্ছিলাম। এসময় ট্রাফিক কনস্টেবল আনোয়ার
আমার গাড়ী চালকের কাছ থেকে চাঁদা দাবী করে। সাথে সাথে আমি চাঁদা নেওয়ায়
প্রতিবাদ করি। অতঃপর চাঁদা নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করায় ট্রাফিক কনস্টেবল
আনোয়ার আমার উপর উপর্যপোরি আঘাত করে এবং আমার শার্টের কলার চেপে ধরে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের মাসিক চাঁদা
আদায়ের বিষয়ে জিটিভি, এশিয়ান টিভি ও অনলাইন টিভি চ্যানেল Cplus tv তে
একযোগে প্যাকেজ নিউজ প্রচারের ফলে পুলিশের পক্ষ থেকে পরিকল্পিতভাবে এ হামলা
করা হয় বলেও জানান তিনি।
হামলার বিষয়ে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলীয় ট্রাফিক ইনচার্জ(টিআই) মিজানুর
রহমানের কাছে জানতে চাইলে তিনি দোষী কনস্টেবল আনোয়ারের বিরুদ্ধে দ্রুত
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দীন খন্দকারের কাছে জানতে
চাইলে তিনি প্রতিবেদককে বলেন, উভয়ের মধ্যে প্রমাণসাপেক্ষে দোষীকে শাস্তি
প্রদান করা হবে।
সাংবাদিক হারুনুর রশিদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন
লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাব ও চট্টগ্রাম দক্ষিণাঞ্চলীয় সাংবাদিক মহল।
এছাড়াও ২৪ঘন্টার মধ্যে দোষী ট্রাফিক কনস্টেবল আনোয়ারের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন অনেকে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment