Tuesday, December 6, 2016

চলে গেলেন জয়ললিতা

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা সোমবার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল মারা গেছেন।  হাসপাতাল কর্তৃপক্ষ তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেন।
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে গতকাল সকালে জয়ললিতার হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়।  হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি লাইফ সাপোর্টে আছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। জয়ললিতা ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে তিন মাস ধরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গত রোববার তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। সোমবার সকালে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর প্রভাবশালী এই রাজনীতিকের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। ৬৮ বছর বয়সী এই রাজনীতিকের গুরুতর শারীরিক অসুস্থতার খবর শুনে তাঁর দল এআইএডিএমকের কর্মী-সমর্থকেরা সকাল থেকেই হাসপাতালের সামনে ভিড় করেন।  কর্মী-সমর্থকদের ভিড় ঠেকাতে অ্যাপোলো হাসপাতালের বাইরে পুলিশ মোতায়েন করা হয়।
>>>মানবজমিন

No comments:

Post a Comment