Sunday, December 4, 2016

চাঁদা না পেয়ে আইনজীবীর বাড়ির ম্যানেজারকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে এক আইনজীবীর বাড়ির ম্যানেজারকে ছুরিকাঘাত করে পেটের ভুড়ি বের করে ফেলেছে স্থানীয় এক সন্ত্রাসী। আশঙ্কাজনক অবস্থায় ম্যানেজার সুরুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   শনিবার রাতে ফতুল্লার গুলশান রোডে আইনজীবী নকিবুল হাসান শিমুলের বাড়িতে এঘটনা ঘটে।
আইনজীবী শিমুল জানান, আমার পাচতলা বাড়ির ম্যানেজার সুরুজ। প্রতি মাসের বাড়ির ভাড়া উঠানোর পর স্থানীয় সন্ত্রাসী মাসুদ ম্যানেজার সুরুজের কাছ থেকে জোর করে চাদা নিয়ে যায়। তিনি জানান, শনিবার রাতে বাসা ভাড়া উঠিয়ে বাসার নিচে নামলে মাসুদ গিয়ে তার সামনে হাজির হয় এবং চাঁদা দাবী করে। সুরুজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। এতে সুরুজের পেট থেকে ভুড়ি বের হয়ে যায়। এসময় সুরুজের পকেট থেকে টাকা নিয়ে মাসুদ পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গিয়ে সুরুজকে হাসাপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী মাসুদ এলাকায় এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাসুদ ও তার বাবা নান্নু মিয়া পলাতক রয়েছে।

No comments:

Post a Comment