কুমিল্লার
চৌদ্দগ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার
কালিকাপুর ইউনিয়নের বর্ধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু ফয়সল জানান,
শনিবার
রাত ২টার দিকে এক যুবক বর্ধনবাড়ি গ্রামের সেকান্দর আলীর ঘরে প্রবেশ করে
চুরির চেষ্টা করে। সেকান্দর আলীর পরিবার বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকে।
এতে ওই যুবক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ঘেরাও করে তাকে গণপিটুনি দেয়।
গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা
হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

No comments:
Post a Comment